প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট ঝু জিয়াই (Zou jiayi)।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাতের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।
ঝু জিয়াই তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। গত ১৬ জানুয়ারি ঝু এই নতুন দায়িত্বভার গ্রহণ করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















