০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে হত্যা

বগুড়ার শিবগঞ্জে নিজ বাড়িতে কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাহনাজ বেগম (৭০)কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার ৪ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে শিবগঞ্জের নন্দীপুরের মহব্বতপুর গ্রামে দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে আটটায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহনাজ বেগম শিবগঞ্জের মহব্বতপুরের মৃত আব্দুল খালেকের স্ত্রী বলে জানা গেছে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানিয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কি কারণে কারা অবসরপ্রাপ্ত ওই নারী ব্যাংক কর্মকর্তাকে খুন করলো সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পুলিশ খুনিকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে হত্যা

Update Time : ০৫:৫২:০১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬