০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

বিশ্বকাপ ফুটবলে কে কার প্রতিপক্ষ?

শেষ হলো বিশ্বকাপ বাছাইপর্বের আনুষ্ঠানিকতা। প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বেশ কয়েকটি দল। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে দর্শক ইতালি। ৫২ বছর পর ডিআর কঙ্গো এবং ৪০ বছর পর ইরাকের বিশ্বকাপে ফেরাও প্লে–অফের বড় ঘটনা।

একনজরে দেখে নেওয়া যাক প্লে–অফ থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলগুলো

চেক প্রজাতন্ত্র

প্লে–অফ ফাইনালে চেক প্রজাতন্ত্র টাইব্রেকারে হারিয়েছে ডেনমার্ককে। ম্যাচটি নির্ধারিত সময়ে ১–১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময় শেষে ফল দাঁড়ায় ২–২। এরপর টাইব্রেকারে চেক প্রজাতন্ত্র বাজিমাত করে ৩–১ গোলে। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর চেক প্রজাতন্ত্র খেলবে গ্রুপ ‘এ’তে।

‘এ’ গ্রুপে চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া।

বসনিয়া ও হার্জেগোভিনা

প্লে–অফে দারুণ চমক উপহার দিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। বিশ্বকাপ নিশ্চিত করার ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে টাইব্রেকারে ৪–১ গোলে হারিয়েছে তারা। বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে খেলবে বসনিয়া।

‘বি’ গ্রুপে বসনিয়ার প্রতিপক্ষ কানাডা, কাতার ও সুইজারল্যান্ড।

প্লে–অফ থেকে বিশ্বকাপ নিশ্চিত করা ছয় দেশ

চেক প্রজাতন্ত্র, বসনিয়া ও হার্জেগোভিনা, তুরস্ক, সুইডেন, ইরাক, ডিআর কঙ্গো।

ছয় দেশের গ্রুপে কারা

তুরস্ক

২০০২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা তুরস্ক ২৪ বছর পর বিশ্বকাপের টিকিট পেয়েছে। ইউরোপীয় প্লে–অফ ফাইনালে কসোভোকে ১–০ গোলে হারিয়েছে তারা। বিশ্বকাপে তুরস্ক খেলবে গ্রুপ ‘ডি’তে।

‘ডি’ গ্রুপে তুরস্কের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া।

সুইডেন

প্লে–অফ ফাইনালে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে সুইডেন। বিশ্বকাপে সুইডেন খেলবে গ্রুপ ‘এফ’–এ।

‘এফ’ গ্রুপে সুইডেনের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়া।

ইরাক

৪০ বছর পর আবারও বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে ইরাকের। ১৯৮৬ বিশ্বকাপে খেলা ইরাক আন্তমহাদেশীয় প্লে–অফ ফাইনালে ২–১ গোলে হারায় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াকে। বিশ্বকাপে ইরাক খেলবে গ্রুপ ‘আই’তে। যেখানে আছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সও।

‘আই’ গ্রুপে ইরাকের তিন প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।

ডিআর কঙ্গো

ইরাকের চেয়েও বেশি সময় অপেক্ষার পর বিশ্বকাপে ফিরেছে ডিআর কঙ্গো। প্লে–অফ ফাইনালে ১–০ গোলে তারা হারিয়েছে জ্যামাইকাকে। বিশ্বকাপে ডিআর কঙ্গো খেলবে গ্রুপ ‘কে’তে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালও।

‘কে’ গ্রুপে ডিআর কঙ্গোর প্রতিপক্ষ পর্তুগাল, উজবেকিস্তান ও কলম্বিয়া।

কীভাবে হবে টুর্নামেন্ট

নতুন করে জায়গা করে নেওয়া ছয় দলসহ ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮টি দল। যা চার বছর আগে ২০২২ আসরের চেয়ে ১৬টি বেশি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে মোট ম্যাচ হবে ১০৪টি।

১১ জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ১৯ জুলাই ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফুটবলে কে কার প্রতিপক্ষ?

Update Time : ০৬:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬