০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

আরডিএ‘র ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ড. আব্দুল মজিদ

পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)এর ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ড. আব্দুল মজিদ প্রামানিক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক সরকারি আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। ড. আব্দুল মজিদ ২০০৪ সালে সহকারী পরিচালক হিসেবে পল্লী উন্নয়ন একাডেমীতে কর্মজীবন শুরু করেন এবং ধারাবাহিক ভাবে সর্বশেষ পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।

গ্রামীণ উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনে তাঁর দীর্ঘদিনের অসামান্য অবদান এবং দক্ষ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে দায়িত্ব প্রদান করেন। ড. মজিদের দীর্ঘ ২১ বছরের অভিজ্ঞতায় দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য অবদান রয়েছে।

তার নেতৃত্বে চরাঞ্চলে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ হয়েছে যা চরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নবনিযুক্ত মহাপরিচালক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং চীনের Northwest A & F University থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আরডিএ‘র ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ড. আব্দুল মজিদ

Update Time : ০৭:০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬