০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

বিমানবন্দরে স্বর্ণজয়ী আরচ্যারদের সংবর্ধনা

থাইল্যান্ডের ব্যাংকক থেকে স্বর্ণ জিতে দেশে ফিরেছেন আরচ্যাররা। এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১) এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জেতে বাংলাদেশ। বিমানবন্দরে বাংলাদেশ আর্চারি দলকে ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। এ সময় এশিয়া আর্চারির সভাপতি কাজী রাজীব উদ্দিন চপল।

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বলেন, ২০২৮ সালে অলিম্পিকে কম্পাউন্ড খেলা রয়েছে। এজন্য বাংলাদেশেও এটি গুরুত্ব দেয়া হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনেও ফলাফল এসেছে।

চপল আরও বলেন, উপযুক্ত পরিবেশ পেলে আরচ্যারি পদক আনতে পারবে। এজন্য শুধু আর্থিক নয়, সামাজিক, মানসিক সকল সহযোগিতা প্রয়োজন। ২০২৮ সালে চেষ্টা করব কঠিন হবে তবে ৩২ সালে আশা করা যায়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট সামলাতে আসছে ‘ফুয়েল পাস’, কিউআর কোডে মিলবে নির্ধারিত তেল

বিমানবন্দরে স্বর্ণজয়ী আরচ্যারদের সংবর্ধনা

Update Time : ০৭:৩১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬