০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সমুদ্রে ডুবে অভিনেতা রাহুল মারা গেছেন

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্র বিচে শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪২ বছর।

একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য সেখানে গিয়েছিল পুরো ইউনিট। সঙ্গে রাহুলও ছিলেন। সেই সময়ই পানিতে তলিয়ে যান তিনি। পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

রাহুলের সঙ্গে একই ধারাবাহিকে কাজ করছেন সোমাশ্রী চাকি। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনিও। সোমাশ্রী জানান, আজ ঘটনার মাত্র ২ ঘণ্টা আগে একসঙ্গে শুটিং করেছেন তারা।

সোমাশ্রী বলেন, ‘আজ আমাদের কলকাতা ফেরার কথা ছিল। শুটিং সেরে চলে এসেছিলাম। পানির মধ্যেই কিছু হয়েছে। ঠিক কী হয়েছে বলতে পারব না। আমরা স্পটে ছিলাম না।’ ফেরার সময় তাকে রাহুল বলেছিল ‘আর দেখা হবে না আমাদের।’

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। টেলিভিশনের পরিচিত মুখ রাহুল অভিনয়জীবন শুরু করেন থিয়েটার দিয়ে। বিজয়গড় থিয়েটার দলের হয়ে ‘রাজ দর্শন’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার পথচলা শুরু। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে তুমুল খ্যাতি পান তিনি।

এরপর ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার নায়িকা প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে প্রেমের পর গাঁটছড়া বাঁধেন রাহুল। যদিও মাঝে তাদের বিচ্ছেদের খবর রটে। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল-প্রিয়াঙ্কা। রাহুল অভিনয় ছাড়া সহজ কথা নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল।

দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিকে ফেরেন রাহুল। সম্প্রতি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের প্রশংসা পাচ্ছিল।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট সামলাতে আসছে ‘ফুয়েল পাস’, কিউআর কোডে মিলবে নির্ধারিত তেল

সমুদ্রে ডুবে অভিনেতা রাহুল মারা গেছেন

Update Time : ০৭:০০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬