০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা কে আগে জানালেন, অপু না বুবলী?

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের দুই সন্তানের মা দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিবকে নিয়ে বিশেষ দিনগুলোতে প্রায়ই এই দুই নায়িকার সম্পর্কের টানাপোড়েন, ইঙ্গিত আর নীরব প্রতিযোগিতা আলোচনার কেন্দ্রে চলে আসে। বিশেষ করে নায়কের জন্মদিন, ঈদ কিংবা অন্য কোনো উপলক্ষ্যের সময়টায়।

শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিনকে ঘিরে আবারও সেই পুরোনো আলোচনা নতুন করে সামনে এলো। শাকিবের জন্মদিন উপলক্ষ্যে শোবিজ তারকা থেকে শুরু করে তার ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যম ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন। এদিন ভক্তদের পাশাপাশি সরব হয়েছেন এই ঢাকাই সুপারস্টারের দুই সন্তানের মা—অপু বিশ্বাস ও শবনম বুবলী।

তবে এই দুজনের মধ্যে কে আগে শুভেচ্ছা জানালেন শাকিব খানকে? শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই একটি প্রশ্ন।

খোঁজ নিয়ে জানা যায়, জন্মদিনের শুভেচ্ছা জানানোর দৌড়ে শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাসই এগিয়ে ছিলেন। রাত পেরিয়ে জন্মদিনের প্রথম প্রহরেই তিনি নিজের ফেসবুক স্টোরির মাধ্যমে শুভেচ্ছা জানান। যদিও কোনো আনুষ্ঠানিক পোস্ট দেননি, তবু স্টোরির ভিজ্যুয়ালে ছিল আবেগের ছোঁয়া।

সেখানে দেখা যায়, শাকিব খানের হাত ধরে নাচের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন অপু বিশ্বাস, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘হ্যাপি বার্থডে’ গান। কোনো কিছু না বলেও, সেই মুহূর্তে যেন অনেক কথাই বলে দিয়েছেন তিনি।

শাকিবের জন্মদিনে অপুর স্টোরি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নতুন জল্পনা—বুবলী কখন, কীভাবে শুভেচ্ছা জানাবেন? কারণ অতীত অভিজ্ঞতা বলছে, এমন বিশেষ দিনে দুজনের শুভেচ্ছা বিনিময় প্রায়ই তুলনার জন্ম দেয়।

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বিকালের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানান শবনম বুবলী। পোস্টে দেখা যায়, তাদের সন্তান শেহজাদ খান বীরকে জড়িয়ে ধরে আছেন শাকিব খান—একটি আন্তরিক, পারিবারিক মুহূর্ত। জানা গেছে, ছবিটি গত বছর যুক্তরাষ্ট্রে থাকাকালীন বাবা-ছেলের একান্ত সময়ের।

পোস্টের ক্যাপশনে বুবলী ভালোবাসার ইমোজি দিয়েছে লিখেছেন, ‘শুভ জন্মদিন’।

পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। মাত্র এক ঘণ্টায় প্রায় ১৪ হাজারের বেশি রিঅ্যাকশন এবং ৮ শতাধিক মন্তব্য জমা পড়ে। অনেকেই মন্তব্যে প্রশ্ন তোলেন বুবলীর দেরিতে শুভেচ্ছা জানানোর বিষয়টি নিয়ে।

তবে সবকিছু মিলিয়ে সময়ের হিসেবে এটা স্পষ্ট—অপু বিশ্বাসই ঢালিউড সুপারস্টারের জন্মদিনে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন। আর কিছুটা সময় নিয়ে নিজের মতো করে ভালোবাসা প্রকাশ করেছেন শবনম বুবলী।

এদিকে শনিবার (২৮ মার্চ) জন্মদিনকে ঘিরে শাকিব খানের আসন্ন ঈদুল আজহার সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এটি প্রকাশ করেন তিনি। বর্তমানে সিনেমাটির শুটিংয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এলপি গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা

শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা কে আগে জানালেন, অপু না বুবলী?

Update Time : ০৬:৩৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬