০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

উল্টোপথে জাহ্নবী কাপুর,কটাক্ষ করলেন করণ জোহর

ক্যারিয়ারের স্বার্থে নামি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন তারকারা। সেইসব প্রতিষ্ঠানের প্রযোজকদের কথায় রীতিমতো উঠতে-বসতেও দ্বিধা করেন না। তবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর হাঁটলেন উল্টোপথে।

বলিউডের খ্যাতিমান পরিচালক ও প্রযোজক করন জোহরের ধর্মা প্রডাকশন ছেড়ে বেরিয়ে এলেন এই অভিনেত্রী; যা করণের পাশাপাশি বিস্মিত করেছেন বলিউড বাসিন্দাদের। তাই জাহ্নবীকে রীতিমতো কটাক্ষ করলেন করণ জোহর। বলেছেন, ‘এই প্রজন্মের ছেলেমেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে। এই ইন্ডাস্ট্রিতে কেউ কারও নয়।’

আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম এ তথ্যের পাশাপাশি আরও জানিয়েছে, সম্প্রতি করণের প্রযোজনা প্রতিষ্ঠান ছেড়ে বেরিয়ে গিয়েছেন জাহ্নবী কাপুর। তার পরেই এক সাক্ষাৎকারে করণ বলেছেন, নতুনদের মধ্যে প্রতিভার সন্ধান, তাঁদের পর্দায় তুলে ধরা, ঘষেমেজে তারকা অভিনেতা তৈরি করা–দীর্ঘ দিন ধরে এই কাজ করে আসছেন তিনি। এ বিষয়ে তাঁর আছে ৩১ বছরের অভিজ্ঞতা। শাহরুখ খান, রানী মুখার্জি, কাজল, আলিয়া ভাটের মতো তারকারা তাঁর প্রযোজনা সংস্থার পরিচিত মুখ। একাধিক নতুন মুখও তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ। অথচ সেই ধর্মা প্রডাকশন ছেড়ে অনায়াসে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে এতটুকু দ্বিধা করেননি জাহ্নবী কাপুর। এতে প্রমাণ হয়, এই প্রজন্মের ছেলেমেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে। এই ইন্ডাস্ট্রিতে কেউ কারও নয়।

করণ আরও বলেছেন, ‘এই প্রজন্মের অভিনেতাদের ধৈর্য নেই, স্থিরতাও নেই। আমি তাদের পেছনে দুটো বছর খরচ করতে রাজি। কিন্তু, তারা রাজি নন। ফলে, একটি প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা চুক্তি ভেঙে চলে যান অন্যত্র। প্রলোভনের ফাঁদে পা দেন। যেখানে যান, সেখানেও কিছু দিনের মধ্যেই মোহভঙ্গ হয়। তখন তারা ফিরে আসতে চান পুরোনো জায়গায়।’

এই নির্মাতা আরও জানান, সিনেমা ব্যবসার সঙ্গে যুক্ত ৯০ শতাংশই অহঙ্কারি এবং নিরাপত্তাহীনতায় ভোগেন। তাদের সামলানো সহজ কাজ নয়। তাই ‘ট্যালেন্ট ম্যানেজমেন্ট’কে কেউ যদি ব্যবসার সুযোগ হিসেবে দেখেন, তা হলে তাঁকে করণ ওই পথে না হাঁটারই পরামর্শ দেবেন।

এদিকে জাহ্নবীকে ঘিরে করণের এই মন্তব্য নিয়ে নেটিজেনদের মাঝে এখন চলছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকের মত, এই প্রযোজক ও অভিনেত্রীর সম্পর্কের মাঝে চিড় ধরেছে। সে কারণে জহ্নবী বিকল্প পথ বেছে নিয়েছেন। তবে নেটিজেনরা নানা কথা বললেও এ বিষয়ে এখনও মুখ খোলেননি জাহ্নবী।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

উল্টোপথে জাহ্নবী কাপুর,কটাক্ষ করলেন করণ জোহর

Update Time : ০৪:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬