০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

শাকিব খানের সাথে কাজ করতে চাই : সুস্মিতা চ্যাটার্জি

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই পর্দায় নতুনত্ব নিয়ে হাজির হতে পছন্দ করেন। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। বড় পর্দায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘রাক্ষস’। তবে এবারের চমক সিয়ামের নতুন রসায়ন। এই সিনেমায় তার সঙ্গী হয়েছেন ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। পর্দায় সিয়াম ও সুস্মিতার ‘দুষ্টু-মিষ্টি’ কেমিস্ট্রি ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

সিনেমাটির প্রচারণায় এসে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে নিজের ভালো লাগার কথা অকপটে স্বীকার করলেন সুস্মিতা। এক সাক্ষাৎকারে তিনি শাকিবের ভূয়সী প্রশংসা করেন এবং তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার প্রবল আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকারে সুস্মিতা চ্যাটার্জি বলেন, ‘শাকিব খানের সাথে কে না কাজ করতে চায়? আমিও কাজ করতে চাই।’

শুধু কাজ নয়, বাংলাদেশের আতিথেয়তা এবং খাবারের প্রতি নিজের ভালো লাগার কথা জানান এই অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘আজকে ‘রাক্ষস’ দেখলাম, এখনই বের হলাম। আমি তো প্রথমেই বললাম যে আমার বিরিয়ানি, ইলিশ, মিষ্টি আমার সবকিছু খুব প্রিয়।’

বর্তমানে ‘রাক্ষস’ সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত সুস্মিতা। সিয়ামের সঙ্গে তার কাজ দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। তবে শাকিব খানকে নিয়ে তার এই মন্তব্য ঢালিউড পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা এখন দেখার অপেক্ষায়, সত্যিই কি কিং খানের বিপরীতে ভবিষ্যতে দেখা যাবে ওপার বাংলার এই অভিনেত্রীকে?

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

শাকিব খানের সাথে কাজ করতে চাই : সুস্মিতা চ্যাটার্জি

Update Time : ০৬:৫৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬