০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী

মাত্র ৩০ বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। সোমবার (২৩ মার্চ) রাতে জয়পুরে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ জয়পুরের মানসরোবর এলাকার শিপরা পথ রোডে নগর নিগম অফিসের কাছে এই দুর্ঘটনা ঘটে। হর্ষিল তার ওয়াগন-আর গাড়িটি চালিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

একটি মোড় ঘোরার সময় দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড গতিতে থাকা গাড়িটি ডিভাইডারে আছড়ে পড়লে হর্ষিল মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হর্ষিল কালিয়া ছিলেন একাধারে অভিনেত্রী, মডেল এবং সাবেক সংবাদ উপস্থাপিকা। শিক্ষাজীবনে তিনি আইআইএস ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা করেন। এ ছাড়া ভাতখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে তালিম নিয়েছিলেন তিনি।
এরপর বাবার পথ অনুসরণ করে হর্ষিল তার ক্যারিয়ার শুরু করেন একজন টেলিভিশন সংবাদ উপস্থাপিকা হিসেবে।

অভিনয়জীবনে তিনি জিও-হটস্টারের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ অভিনয় করে পরিচিতি পান।

এছাড়া ‘হাট পাগলি’-সহ বেশ কিছু জনপ্রিয় রাজস্থানি ও হিন্দি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে।

মডেলিং ক্যারিয়ারে ২০২১ সালে ‘মিস ডিভা রাজস্থান’ প্রতিযোগিতায় তিনি ফার্স্ট রানার-আপ হয়েছিলেন এবং ‘মিস পিঙ্ক সিটি’র ফাইনালিস্ট ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী

Update Time : ০৮:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬