এবারের ঈদে বগুড়ার শাজাহানপুরের ঘোরপল্লি এলাকা পলিপলাশ গ্রামে বসেছিল ঈদ আনন্দ মেলা। বিনোদন প্রেমী দেড় লক্ষাধিক দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে গ্রামীণ খেলাধুলা ও বাউল গান। দেশীয় সংস্কৃতি চর্চার জমকালো আয়োজন করে ‘নর্দার্ন স্প্রিং অ্যামাউজমেন্ট পার্ক’।
ঈদের দিন বিকেল থেকে উপজেলার আমরুল ইউনিয়নের পলিপলাশ গ্রামে শুরু ঈদ আনন্দ মেলা। মেলা উপলক্ষ্যে পার্ক চত্বরে বসেছিল নাগরদোলা, শিশুদের খেলনা সামগ্রী ও নারীদের কসমেটিকের দোকান। রসগোল্লা-দইসহ নানা রকমের মিষ্টির পসরা। চলে কাঠের আসবাপত্র কেনা-বেচার ধুম। অন্যতম অনুসঙ্গ ছিল র্যাফেল ড্র।
তাহেরা-ইউনুস হোল্ডিংস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ‘নর্দার্ন স্প্রিং অ্যামউজমেন্ট পার্ক’ আয়োজিত তিন দিনব্যাপী ঈদ আনন্দ মেলার পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ সরকারের ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য তোহিদুল ইসলাম। মেলার দ্বিতীয় দিনে ‘মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোরশেদ মিলটন এমপি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























