০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই প্যানেলের প্রধান নির্বাচক হয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

হাবিবুল বাশারের নেতৃত্বাধীন চার সদস্যের এই প্যানেলে সদস্য হিসেবে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। এছাড়া আরও আছেন নতুন দুই মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী।

বিসিবি জানিয়েছে, নবনিযুক্ত এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। মূলত বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে ক্রিকেট বোর্ড।

হাবিবুল বাশার এর আগে বাংলাদেশ পুরুষ ও নারী—উভয় দলেরই জাতীয় নির্বাচক হিসেবে কাজ করেছেন। এছাড়া সাবেক পেসার হাসিবুল হোসেন ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেন লিপুর অধীনে আগের প্যানেলেও কাজ করেছেন তিনি।

অন্যদিকে, নির্বাচক প্যালেনে একেবারে নতুন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। ৩৯ বছর বয়সী নাঈম ইসলামের দুই দশকের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ২০ হাজারেরও বেশি রান করা নাঈমের দখলে রয়েছে। আর ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরী বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

Update Time : ০৭:১৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬