০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

আদমদীঘীতে অতিরিক্ত দামে মাংস বিক্রি,৬ ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার আদমদীঘী উপজেলায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে ছয় ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সকাল থেকেই কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করছিলেন। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে সান্তাহার নতুন বাজারে অভিযান চালানো হয়।

অভিযানকালে অতিরিক্ত দামে মাংস বিক্রির দায়ে ফজলু, রস্তুম, বাচ্চু ও মানিকের দোকান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে বুলবুল ও ডাবলু নামে আরও দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য মেনে চলা এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মাসুমা বেগম বলেন, সান্তাহারে মাংসের দাম নিয়ে বেশ কিছু অভিযোগ পাওয়া যাচ্ছিল। উপজেলার অন্যান্য স্থানে ৭০০ থেকে ৭২০ টাকা কেজি দরে মাংস বিক্রি হলেও সান্তাহারে ৮০০ টাকা পর্যন্ত রাখা হচ্ছিল। এমনকি কেউ অল্প পরিমাণ মাংস কিনতে চাইলে বিক্রেতারা তা দিতে অস্বীকৃতি জানাচ্ছিলেন। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা ও জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আদমদীঘীতে অতিরিক্ত দামে মাংস বিক্রি,৬ ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ০৪:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬