০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

মৌমিতার সাধের আইফোন শপিংয়ে গিয়ে চুরি হলো

রাজধানীর নিউ মার্কেটে ঈদের কেনাকাটা করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার শিকার হয়েছেন চিত্রনায়িকা মৌমিতা মৌ।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে মার্কেটে ভিড়ের মধ্যে তার ব্যবহৃত আইফোনটি চুরি হয়ে যায়। উৎসবের কেনাকাটার আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয় এই ঘটনায়।

রোববার এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

স্মার্টফোনটি হারানোর পর থেকেই মৌমিতা মৌ তার শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। ফোনটি বর্তমানে অন্যের হাতে থাকায় তার ব্যক্তিগত নম্বর কিংবা ফেসবুক আইডি থেকে কোনো ধরনের বার্তা বা যোগাযোগ করা হলে তাতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা বা প্রতারণা এড়াতেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সতর্কতা জারি করেছেন।

ব্যক্তিগত জীবনে কিছুটা কঠিন সময় পার করছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই তার বাবার ক্যানসারের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় অভিনয় জগত থেকে কিছুটা দূরে ছিলেন তিনি।

বিরতি কাটিয়ে সম্প্রতি তিনি আবারও কাজে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন। গুণী চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় তাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে।

এর আগে, ২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকব’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে মৌমিতা মৌয়ের।

এরপর ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘মাস্তানি’, ‘অন্তর্জ্বালা’ ও ‘অন্ধকার জগৎ’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন এই অভিনেত্রী। বড় পর্দার পাশাপাশি নাটকেও তার সরব উপস্থিতি রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মৌমিতার সাধের আইফোন শপিংয়ে গিয়ে চুরি হলো

Update Time : ০৮:২৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬