তানজিদের সেঞ্চুরিতেও তিনশ’ হলো না বাংলাদেশের। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রানে থেমেছে বাংলাদেশ। হৃদয় ৪৪ বলে ৪৮ আর আফিফ ৮ বলে ৫ রানে অপরাজিত ছিলেন। সিরিজ জিততে হলে পাকিস্তানকে এই রানের মধ্যেই আটকাতে হবে।
পরপর দুই বলে ফিরলেন লিটন-রিশাদ
হারিস রউফের বলে ছক্কা হাঁকাতে গিয়ে গাজী ঘোরির ক্যাচে ফিরলেন লিটন। ৫১ বল খেলা লিটন ৪১ রান করেছেন ১টি করে চার ও ছয়ে। পরের বলে রিশাদকে বোল্ড করে ফিরিয়েছেন হারিস। ৪৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৪ রানে ব্যাট করছে বাংলাদেশ।
লিটন-হৃদয়ে বাংলাদেশের আড়াইশ’ পার
৪৫ ওভারে বাংলাদেশের আড়াইশ’ পার। ৩ উইকেট হারিয়ে ২৫১ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৩৬ রানে লিটন ও ২৬ রানে আছেন হৃদয়।
সেঞ্চুরির পর ফিরলেন তানজিদ
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারলেন না তানজিদ হাসান তামিম। আবরার আহমেদের বলে শর্ট কভারে ক্যাচ দিয়েছেন তিনি। বাঁহাতি ওপেনার ফেরেন ১০৭ বলে ১০৭ রানের ইনিংস খেলে। ৩৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯৭। ১৬ রানে খেলছেন লিটন। নতুন ব্যাটার তাওহিদ হৃদয়।
ছক্কা মেরে সেঞ্চুরি করলেন তানজিদ তামিম
ছক্কা মেরে সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। ৯৮ বলে ৬টি বাউন্ডারি ও ৭টি ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস। তানজিদের সঙ্গে ৬ রানে ক্রিজে আছেন লিটন। ৩৩ ওভার শেষে ২ উইকেটে ১৭৭ রানে ব্যাট করছে বাংলাদেশ।
শান্তকে ফিরিয়ে জুটি ভাঙলেন হারিস
হারিস রউফের বলে এলবিডব্লিউ হয়েছেন নাজমুল। রিভিউ নিয়েও কাজ হয়নি, নাজমুল ফিরেছেন ৩৪ বলে ২৭ রানে। তার বিদায়ে তানজিদের সঙ্গে তার ৫৩ রানের জুটি ভাঙেন হারিস রউফ। ৫৩ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নেমেছেন লিটন দাস। সঙ্গে ৮৮ রান করা তানজিদ।
শান্ত-তানজিদে দেড়শ’ পেরোল বাংলাদেশ
সাইফ হাসানের বিদায়ের পর শান্তকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছেন তানজিদ হাসান। ইতোমধ্যে দেড়শ’ পেরিয়েছে বাংলাদেশ। ২৯ ওভারে স্বাগতিকদের রান ১ উইকেটে ১৫৮। ৩২ বলে ২৭ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত। ৮৭ বলে তানজিদের রান ৮৮।
সাইফের বিদায়ে ভাঙল শতরানের জুটি
সাইফের বিদায়ে ভাঙল তানজিদের সঙ্গে শতরানের জুটি। দলীয় ১০৫ রানে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে ফেরার আগে ৩৬ রান করেন সাইফ। তার ইনিংসটি সাজানো ছিল ৩ বাউন্ডারির সৌজন্যে। ক্রিজে তানজিদের সঙ্গী নাজমুল হোসেন শান্ত। ১৯ ওভার শেষে ১ উইকেটে ১০৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৫৪ বলে পাঁচটি ছক্কা ও চারটি চারে ৬৩ রান করেছেন তানজিদ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























