০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি কাটা এবং অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনের দায়ে বগুড়ার শাজাহানপুরে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার চাঙ্গুইর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আব্দুল মজিদ। গতকাল বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।

অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি কাটা এবং জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ভ্রাম্যমান আদালত আব্দুল মজিদকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আব্দুল মজিদ তৎক্ষনাৎ জরিমানা পরিশোধ করেন এবং ভবিষ্যতে আর এ ধরনের অপরাধ করবেন না মর্মে মুচলেকা দেন।

আদালত পরিচালনা কালে মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এসকেভেটর মেশিন জব্দ করে আশেকপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল ইসলাম নান্নু’র জিম্মায় দেওয়া হয়। শাজাহানপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, জনস্বার্থে অবৈধভাবে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

Update Time : ০৭:৩৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬