০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

মধুবালা হয়ে পর্দায় আসছেন অনীত পাড্ডা

কিংবদন্তি অভিনেত্রী মধুবালার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের গল্প এবার পর্দায় তুলে ধরতে যাচ্ছেন সঞ্জয় লীলা বানসালি। খ্যাতিমান এই পরিচালক ও প্রযোজক তাঁর সিনেমায় মধুবালার চরিত্রের জন্য বেছে নিয়েছেন তরুণ তারকা অনীত পাড্ডাকে। খবর হিন্দুস্তান টাইমসের। এর আগে মাত্র একটি সিনেমায় দেখা গিয়েছে অনীতকে।

‘সাইয়ারা’ নামে সেই সিনেমা দিয়েই কোটি দর্শকের মনোযোগ কেড়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, অনবদ্য অভিনয় দিয়ে দর্শকমনে ঝড় তুলতেও সময় লাগেনি। যার সুবাদে বড় ও আলোচিত নির্মাতাদের দৃষ্টি ঘুরে গেছে অনীতের দিকে। সে কারণেই সঞ্জয় লীলা বানসালির মতো নির্মাতা মধুবালার বায়োপিকের জন্য অনীতকে নির্বাচন করেছেন। আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এবার মধুবালার অবয়ব ধরে পর্দায় আসছেন অনীত পাড্ডা।

কিংবদন্তি এ অভিনেত্রীর ব্যক্তিজীবন, অভিনয় ক্যারিয়ার সবটাই তুলে ধরা হবে বায়োপিকে। যেটি প্রযোজনা করছেন সঞ্জয় লীলা বানসালি। পরিচালনার দায়িত্বে আছেন জস্মিত কে রিন। এটুকু তথ্য দিয়ে নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই অন্যান্য শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এদিকে মধুবালার বায়োপিকের আগেই শুরু হবে অনীতের ‘শক্তিশালিনী’ সিনেমার শুটিং। হরর-কমেডি গল্পের সিনেমাটি পরিচালনা করবেন আদিত্য সরপোতদার।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মধুবালা হয়ে পর্দায় আসছেন অনীত পাড্ডা

Update Time : ০৩:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬