১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দুই ইটভাটা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় দুইটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ছয়টি ইটভাটার মালিকের কাছ থেকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী অভিযানে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জরিমানাপ্রাপ্ত ভাটাগুলোর মধ্যে মেসার্স বর্ণ ব্রিকসকে ২ লাখ, মেসার্স প্রত্যয় ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার, মেসার্স এডিবি ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স লামিয়া ব্রিকসকে ৩ লাখ, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকসকে ৫ লাখ ও মেসার্স আরএসবি ব্রিকসের মালিকের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া অবৈধভাবে পরিচালিত মেসার্স বর্ণ ব্রিকস ও মেসার্স আরএসবি ব্রিকস ইটভাটার সব স্থাপনা ও তৈরি করা কাঁচা ইট ভেকু মেশিন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, উপজেলার কয়েকটি ইটভাটা অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিধি লঙ্ঘন করা হচ্ছিল। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ৬টি ভাটার মালিকের কাছ থেকে জরিমানা আদায় ও দুইটি ভাটার সব স্থাপনা ও সরঞ্জাম ভেঙে ফেলা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দুই ইটভাটা

Update Time : ১০:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬