১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বগুড়ার রুহানী সালসাবিল এই সময়ের জনপ্রিয় উপস্থাপিকা

রুহানী সালসাবিল, এই সময়ের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা। রুহানীকে নিয়ে যারা একবার কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করান, তারা তাকে দিয়ে বারবার অনুষ্ঠান করানোরই চেষ্টা করেন। এর কয়েকটি কারণ রয়েছে। রুহানী সালসাবিল ভীষণ শান্তশিষ্ট চুপচাপ স্বভাবের মেয়ে, নির্ধারিত সময়ের আগেই তিনি তার কর্মক্ষেত্রে উপস্থিত থাকেন এবং ভীষণ বিনয়ী স্বভাবের একজন মানুষ তিনি। একজন উপস্থাপিকা হিসেবেও তিনি ভীষণ গুনী একজন উপস্থাপিকা। যে কারণে আয়োজকরা তাকে নিয়ে নির্দ্বিধায় অনুষ্ঠান করতে পারেন। তবে বিগত বেশকিছুদিন যাবত রুহানী সালসাবিলের মনটা ভীষণ খারাপ। কারণ গত ১০ জানুয়ারি তিনি তার মা আনজুমান শাহীনা জামানকে হারিয়েছেন।

দীর্ঘদিন ধরেই মা ভীষণ অসুস্থ ছিলেন। রুহানী তার সাধ্যমতো চেষ্টা করেছেন মায়ের চিকিৎসা চালিয়ে যাবার জন্য। কিন্তু শেষমেষ আর শেষ রক্ষা হলো না।

এদিকে রোজার মাসে তার উপস্থাপনায় বিভিনন্ন চ্যানেলে বেশকিছু শো প্রচার হচ্ছে। যেমন আরটিভিতে সেলিব্রিটি টক শো ‘শপার্স সাইড’, বাংলাদেশের বিলুপ্ত প্রায় রেসিপি নিয়ে রান্নার শো ‘রান্নায় ঐতিহ্য’, বাংলাভিশনে ‘স্পেশাল ইফতার’। দেশটিভিতে প্রতি শুক্রবার রাত সাড়ে দশটায় প্রচার হয় ‘স্টার লাউঞ্জ’, একটি পত্রিকার নিয়মিত লাইভ অনুষ্ঠান ‘ক্যাফে লাইভ’, এনটিভিতে প্রতি শনিবার রাত সাড়ে নয়টায় মেকাপ আর্টিস্টদের নিয়ে রিয়েলিটি শো ‘বিউটি এক্সপার্ট সিজন টু’, প্রতি বৃহস্পতিবার রাত সাড় নয়টা বিটিভিতে ‘সেলিব্রিটি শো’, রাত দশটায় ‘সুর সাগর’ গানের অনুষ্ঠান, এসএ টিভিতে ফ্যাশন ভিত্তিক অনুষ্ঠান ‘সাইন অন’ (সোমবার রাত নয়টায়) নিয়মিত প্রচার হচ্ছে।

এছাড়াও টিভি অনুষ্ঠানের বাইরে রোজার মাসজুড়ে টুকটাক অন্যান্য শো’তো রয়েছেই। রুহানী সালসাবিল বলেন,‘ রোজার মধ্যে বেশ কয়েকটি টিভি চ্যানেলে যে অনুষ্ঠানগুলো প্রচার হচ্ছে এই অনুষ্ঠানগুলোর জন্য সত্যিকার অর্থেই ভীষণ সাড়া পাচ্ছি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যারা আমার উপর আস্থা রেখে এই অনুষ্ঠানগুলোতে আমাকে উপস্থাপনা করার সুযোগ করে দিয়েছেন। এছাড়াও নিয়মিত অন্যান্য চানেলে যে অনুষ্ঠানগুলো করছি যেমন দেশ টিভি, বিটিভি,এসএ টিভি, বাংলা ভিশন’সহ আরো কয়েকটি চ্যানেলের অনুষ্ঠান। এই চ্যানেল গুলোর অনুষ্ঠান প্রযোজক পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা। আমাকে অনেক কাজে ব্যস্ত থাকতে হবে এই ভাবনাটা আমার মাঝে নেই। আমি শুধু এতোটুকুই বুঝি আমাকে যে কাজের জন্যই চুড়ান্ত করা হোক না কেন আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব ঠিকঠাক মতো যেন করতে পারি।দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমাকে নানানভাবে অনুপ্রাণিত করেন।’

এদিকে রুহানী সালসাবিল একজন নৃত্যশিল্পীও বটে। মাঝে মাঝে অভিনয়ও করেন তিনি। সর্বশেষ তাকে এটিএন বাংলার একটি নাটকে অভিনয় করতে দেখা যায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ার রুহানী সালসাবিল এই সময়ের জনপ্রিয় উপস্থাপিকা

Update Time : ০৯:৫৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬