১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বিয়েতে রাশমিকার গায়ে ছিল ৩ কেজি সোনার গহনা

পর্দার প্রেমকে বাস্তবের সম্পর্কে রূপ দিয়েছেন দক্ষিণী সিনেমার আলোচিত জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি।তাদের বিয়ে নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। বিজয়-রাশমিকার বিয়ের ছবি নেট মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বর-কনের গায়ে থাকা গয়না নিয়ে। বর-কনের শরীরজুড়ে ছিল বিপুল স্বর্ণালঙ্কার।ভারতীয় গণমাধ্যম বলছে, এই তারকা দম্পতির বিয়ের গহনাগুলো তৈরি করেছে হায়দরাবাদের এক বিখ্যাত জুয়েলারি হাউস। বিয়ের সাজে রাশমিকা মান্দানা বেছে নিয়েছিলেন দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী আভিজাত্য। তার পরনে ছিল বিশেষ কাসু মালা, যা গলার লকেট থেকে কোমর পর্যন্ত বিস্তৃত।

গহনাটিতে খোদাই করা ছিল দেবী লক্ষ্মীর প্রতিকৃতি ও নিপুণ কল্কার নকশা।মাথায় টায়রা-টিকলি, কানে ঝুমকা আর হাতে বাহারি চুড়ির সঙ্গে রাশমিকা পরেছিলেন বিশেষ হাতপদ্ম। জানা গেছে, সব মিলিয়ে কনের গায়ে ছিল প্রায় তিন কেজি ওজনের স্বর্ণ ।গহনা পরায় পিছিয়ে ছিলেন না বর বিজয় দেবরাকোন্ডাও। সিল্কের ধুতি আর লাল উত্তরীয়র সঙ্গে তিনি পরেছিলেন প্রায় আধা কেজির বেশি ওজনের স্বর্ণের অলঙ্কার। বিশেষ করে বিজয়ের কবজিতে থাকা বাহুবলী সিনেমার আদলে তৈরি ব্রেসলেটটি ছিল আলোচনার কেন্দ্রে। দুই তারকার আংটি থেকে শুরু করে প্রতিটি গহনাতেই ছিল মন্দির ও বিগ্রহের কারুকার্য।বর্তমানে বাজারে স্বর্ণের আকাশচুম্বী দামের মধ্যে এ দম্পতির এমন জাঁকজমকপূর্ণ সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ‘টক অব দ্য টাউন’।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিয়েতে রাশমিকার গায়ে ছিল ৩ কেজি সোনার গহনা

Update Time : ০৭:৪৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬