লাক্স ঈদ গালা অ্যান্ড সেহেরি নাইটে অংশ নিয়েছে জুয়েলারি প্রতিষ্ঠান ‘হাউস অব বেঙ্গল’। বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে শুরু হয়ে এই স্পেশাল ইভেন্ট চলবে শনিবার (৭ মার্চ) পর্যন্ত।
বিশেষ এই ঈদ কার্নিভালে ‘হাউস অব বেঙ্গল’ তাদের বাহারি ডিজাইনের সোনা ও ডায়মন্ডের গহনা নিয়ে হাজির থাকছে। থাকছে দুবাই ও জয়পুরী স্পেশাল কালেকশন, আছে দেশীয় হাতের তৈরি ডিজাইনের বাহারি গহনা।
কার্নিভাল উপলক্ষে ‘হাউস অব বেঙ্গল’ থেকে ২৫ শতাংশ ছাড়ে ডায়মন্ডের গহনা কেনা যাবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৬ মার্চ) রাত ৮-৯টা পর্যন্ত অভিনেত্রী কেয়া পায়েল থাকবেন ‘হাউস অব বেঙ্গল’-এর এই ইভেন্টে।
গুলশানের আলোকিতে প্রতিদিন দুপুর ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলা এই ইভেন্টে ঈদ-উল-ফিতরের এক্সক্লুসিভ কালেকশন, সুস্বাদু খাবার ও কেনাকাটার ব্যবস্থা থাকছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























