০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

কলকাতার ক্যাফে কালচার মুগ্ধ করলো তাসনিয়া ফারিণকে

অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রিন্স’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে এই সফর করছেন তিনি। এর আগে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করলেও, এবারই প্রথম কলকাতার অলিগলিতে পুরোপুরি শুটিং করার অভিজ্ঞতা নিচ্ছেন ফারিণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কলকাতার কাজের অভিজ্ঞতা ও বাংলাদেশ-ভারত শোবিজ নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও কলকাতার রূপ-রসে মুগ্ধ ফারিণ। বিশেষ করে হিন্দুস্তান পার্ক এলাকার ক্যাফে কালচার তাকে দারুণভাবে আকর্ষণ করেছে।

অভিনেত্রী বলেন, ‘শুটিংয়ের জন্য ঘোরাঘুরি খুব কম হচ্ছে, তবে কলকাতার ক্যাফে কালচারটা খুব ভালো লাগে। স্পেশালি ওই হিন্দুস্তান পার্কের ওই রাস্তাটায় যে পরিমাণ ক্যাফে আছে ওটা মনে হয় এক মাস ঘুরলেও শেষ হবে না।’

এদিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কাজের ধরনের মধ্যে যেমন মিল খুঁজে পান ফারিণ, তেমনি চোখে পড়ে কিছু অমিলও। তার কথায়, ‘যেহেতু আমরা একই ভাষায় কথা বলি আমাদের কালচার, খাওয়া-দাওয়া সবকিছু অনেক মিল।’

‘আমাদের সেন্টিমেন্ট এবং ফ্যামিলি ভ্যালুসের ক্ষেত্রেও আমরা একই সুতোয় গাঁথা বলতে পারি। অমিল বলতে দুই ইন্ডাস্ট্রির প্যাটার্ন বা নিয়মগুলো আলাদা। বাংলাদেশে সিনেমা বা ওটিটির ক্ষেত্রে একটু লং টাইম শুটিং হয়, আর নাটকগুলো খুব তাড়াতাড়ি শুট হয়।’

দুই দেশের শিল্পীদের আদান-প্রদান নিয়ে তোমার মতামত কী? এমন প্রশ্নের জবাবে তাসনিয়া ফারিণ বলেন, ‘অবশ্যই হওয়া উচিত। এতে ইন্ডাস্ট্রির পরিসর বৃদ্ধি পাবে এবং ইকোনমিক্যালিও মঙ্গলজনক হবে। যখন দুই দেশ এক হয়ে কাজ করবে তখন আরও বড় বড় ছবি তৈরি হবে এবং একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কলকাতার ক্যাফে কালচার মুগ্ধ করলো তাসনিয়া ফারিণকে

Update Time : ০৬:৫১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬