০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

মির্জাপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহিদুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এস.এম জাহিদুর রহমান টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার ইসকান্দার আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুর মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাদিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মির্জাপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ০১:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬