আবারও আইনি জটিলতায় পড়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে আদালত সূত্রে জানা গেছে।
বুধবার প্রশান্ত মহাসাগরীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রল তাকে গ্রেপ্তার করে। আদালতের নথি অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে তাকে ছেড়ে দেওয়া হলেও আগামী ৪ মে ভেঞ্চুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে হাজিরা দিতে হবে।
তবে ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আদালতের নথিতে স্পষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
ব্রিটনি স্পিয়ার্সের এক প্রতিনিধি বিবিসি নিউজকে বলেন, “এটি একটি দুর্ভাগ্যজনক ও ক্ষমার অযোগ্য ঘটনা। ব্রিটনি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন এবং আইন মেনে চলবেন।”
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























