০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

কাজিপুরে শিক্ষকের বাড়িতে গাঁজা চাষ!

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক স্কুলশিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে।

উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করেন।

এ সময় স্কুলশিক্ষক মাহবুবুর রহমান ওরফে মানিককে (৪৫) আটক করা হয়েছে।

শিক্ষক মানিক চালিতাডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের সিভিল ও আর্কিটেকচার বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর। তিনি চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক।

সোমবার দুপুরে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মানিক মাস্টারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির পেছন থেকে ১২ ফুট উচ্চতার প্রায় পাঁচ কেজি ওজনের একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। তিনি গাছটি রোপণ করে পরিচর্যার মাধ্যমে বড় করছিলেন। অভিযানের সময় মাহবুবুর রহমান মানিক তার অপরাধ স্বীকার করেন। পরে কাজিপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানকালে কাজিপুর থানার এসআই আবু সাইদ, সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম ও পরিদর্শক নিজাম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাজিপুরে শিক্ষকের বাড়িতে গাঁজা চাষ!

Update Time : ০৭:১৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬