০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বাংলাদেশ সফরে পাকিস্তানের ক্রিকেট দল ঘোষণা

সবকিছু ঠিক থাকলে আগামী রোববার ৮ মার্চ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আসন্ন এই সফরকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের সেই দলে জায়গা পাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজম। দলের নেতৃত্বে থাকছেন শাহিন শাহ আফ্রিদি।

ওয়ানডে দল থেকে বাবরের বাদ পড়াকে চমকই বলতে হবে। কারণ সর্বশেষ ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি পেয়েছেন বাবর।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপে ৬ ম্যাচে মাত্র ৯১ রান করেছেন বাবর, তাও ১১২.৩৪ স্ট্রাইক রেটে।

বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন সাহিবজাদা ফারহান। ৩৮৩ রান করা ফারহান অবশ্য বিশ্বকাপেই এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক। বাংলাদেশের সিরিজে ওয়ানডে অভিষেক হতে পারে তার।

তিনি ছাড়া ওয়ানডে অভিষেক হতে পারে — আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ এবং শামিল হোসেন। সামাদ, সাদাকাত, সাদ মাসুদ এবং শামিল হোসেন পাকিস্তান শাহিনস দলে ছিলেন, এরা সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলে নেই পাকিস্তান ওপেনার ফখর জামান।

পাকিস্তানের ওয়ানডে দল

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাংলাদেশ সফরে পাকিস্তানের ক্রিকেট দল ঘোষণা

Update Time : ০৭:০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬