০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মোকামতলায় করতোয়া নদী দখল করে পাকা ভবন নির্মাণ!

বগুড়ার মোকামতলায় করতোয়া নদী দখল করে গড়ে তোলা হচ্ছে পাকা কংক্রিটেট স্থাপনা। বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার খুঁজিয়া বাজার ও বন্দরের পাশ দিয়ে বয়ে গেছে এই নদী। স্থানীয় মেদিনীপুর গ্রামের বাসিন্দা শিক্ষক আজিজুল হক ঈদগাহ’র পাশে করতোয়া নদী দখল করে পাকা ভবন নির্মাণ করছেন।

তিনি বগুড়া শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজের স্কুল বিভাগের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। নদী দখল করে পাকা ভবন নির্মাণের বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে শিক্ষক আজিজুল হক জানান তিনি নদীর জায়গা দখল করে পাকা বাড়ি নির্মাণ করছেন ঠিকই কিন্তু এটি স্থানীয় গণমাধ্যম ও স্থানীয় ব্যক্তিদের দেখার কোন বিষয় নয়। বিষয়টি দেখবেন সংশ্লিষ্ট প্রশাসন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, নদী দখল করে শিক্ষক আজিজুল হক পাকা ভবন নির্মাণ করছেন বিষয়টি তিনি জানেন। কিন্তু তার করার কিছু নেই। তবে তিনি নদীর দখল করে ভবন নির্মাণকারী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

এব্যাপারে নবগঠিত মোকামতলা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, নদী দখল করে পাকা ভবন নির্মাণের বিষয়টি শুনেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন বলেও উপজেলার ওই কর্মকর্তা জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

মোকামতলায় করতোয়া নদী দখল করে পাকা ভবন নির্মাণ!

Update Time : ০৬:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬