১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

‘ঠাকুমা’ হতে গিয়ে বিপাকে নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি!

শেরপুর নিউজ ডেস্ক:
শারীরিক গঠন নিয়ে কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। নিজের ধৈর্য হারানো এবং মানসিক হেনস্তার অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিয়েছেন এই নায়িকা।

ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেইলে একটি অভিযোগ দায়ের করেছেন শ্রাবন্তী। পুলিশ জানিয়েছে, তারা অভিযোগটি গ্রহণ করেছে এবং তদন্ত শুরু করেছে।

দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে শ্রাবন্তীর ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য করে আসছিলেন নেটিজেনদের একটি অংশ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী জানান, শিল্পীরা প্রায়ই সহজ লক্ষ্যবস্তু হয়ে থাকেন। একজন সাধারণ মানুষ হিসেবেও এ ধরনের নোংরা মন্তব্য সহ্য করা কঠিন। তিনি প্রশ্ন তোলেন, কোনো কারণ না জেনেই কেন মানুষের শারীরিক পরিবর্তন নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করা হচ্ছে।

নিজের শারীরিক পরিবর্তনের পেছনের কারণ ব্যাখ্যা করে শ্রাবন্তী জানান, সম্প্রতি তিনি ‘ঠাকুমার ঝুলি’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। সেখানে তাকে একজন দাদির (ঠাকুমা) চরিত্রে অভিনয় করতে হয়েছে। চরিত্রের প্রয়োজনে তাকে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল।

অভিনেত্রীর ভাষ্যমতে, চরিত্রের চাহিদাই ছিল এমন একটি শারীরিক গঠন, যা ছিপছিপে নায়িকাসুলভ হবে না। দুর্ভাগ্যবশত, এই প্রস্তুতির বিষয়টি না জেনেই পুরুষ ও নারী উভয় শ্রেণির নেটিজেনরা তাকে আক্রমণ করেছেন।

বর্তমানে এই সিরিজের শুটিং শেষ হয়েছে এবং শ্রাবন্তী আবারও নিয়মিত শরীরচর্চায় মনোযোগ দিয়েছেন বলে জানা গেছে। তবে সাইবার বুলিং বা অনলাইনে এ ধরনের ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করতেই তিনি প্রশাসনের সহযোগিতা নিয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ঠাকুমা’ হতে গিয়ে বিপাকে নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি!

Update Time : ০৮:৪০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬