০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

শেরপুরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ৪

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশ মাইল এলাকায় এক ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ৪ জন আহত হেয়েছে। আহতরা হলেন, আরজু (২৮) রনবীরবালা এলাকার ও বিকেল বাজার এলাকার শুভ (২৮) নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শুভকে টিএমএসএস হাসপাতাল বগুড়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। তাৎক্ষনিক অন্যেদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে একটি শব্দ হয়। তরে ধারনা করা হচ্ছে মোটরসাইকেকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই পেছনের অন্যান্য গাড়িগুলো তাৎক্ষণিক ব্রেক কষে দাঁড়িয়ে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে সজোরে ধাক্কা দিলে এই ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী শুভকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোরতাজা নুর জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন: আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ট্রাক এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আমাদের হেফাজতে রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেরপুরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ৪

Update Time : ০৭:৩৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬