শেরপুর নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। তাদের নেতাকর্মীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে নির্বাচনি মাঠ। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুরে নির্বাচনি শোডাউন ও মিছিল করেছে বিএনপি ও জামায়াত। অপরদিকে ইসলামী আন্দোলনও মোটরসাইকেল শোভাযাত্রা করে।
বিকেল ৪টায় ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে বিএনপির একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ জানে আলম খোকা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমুখ।
এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে বিকেল সাড়ে পাঁচটায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ দবিবুর রহমানের নেতৃত্বে আরেকটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, সিনিয়র নায়েবে আমির মাওলানা নাজমুল হক, মাওলানা কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।



Users Today : 105
Users Yesterday : 133
Users Last 7 days : 927
Users Last 30 days : 4980
Users This Month : 367
Users This Year : 13854
Total Users : 535174
Views Today : 183
Views Yesterday : 191
Views Last 7 days : 1490
Views Last 30 days : 7609
Views This Month : 574
Views This Year : 22457
Total views : 812572
Who's Online : 1