শেরপুর নিউজ ডেস্ক:
ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে লড়াইয়ে শুরু হয়েছে উত্তাপ। আর সেই উত্তাপ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আরও বাড়িয়ে তুলেছে নায়িকা নির্বাচন ঘিরে। একদিকে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার বড়পর্দায় সম্ভাব্য উপস্থিতি। অন্যদিকে দ্বিতীয় নায়িকা হিসেবে কোনো পাকিস্তানি অভিনেত্রীর যুক্ত হওয়ার ইঙ্গিত— সব মিলিয়ে ঈদের আগে থেকেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রহস্য, চমক আর আলোচনার ঝড়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘রকস্টার’ সিনেমার নায়িকার চরিত্রে ইতোমধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিং করেছেন মিস ইউনিভার্স মিথিলা। এ সিনেমার প্লটে চরিত্রটি তার পছন্দও হয়েছে।
তবে সিনেমার প্রধান নায়িকা হিসেবে কে থাকছেন, তা গোপন রাখা হয়েছে। এ ক্ষেত্রে পাকিস্তানের শীর্ষ কোনো অভিনেত্রীকে রাখা হতে পারে সেই স্থানে। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত গুঞ্জনে মোড়া থাকলেও কারও সঙ্গে চুক্তি চূড়ান্ত না হওয়ায় তা নাম প্রকাশ করতে চাইছেন না নির্মাতা।
এ বিষয়ে ‘রকস্টার’ সিনেমার পরিচালক আজমান রুশো বলেন, নায়িকা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না বলে জানিয়েছেন এ নির্মাতা।
এদিকে শাকিব খান বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। সেই সিনেমার কাজ শেষ করে দুই সপ্তাহের বিরতি নেবেন কিং খান। এরপরই ‘রকস্টার’-এর শুটিং শুরু করার কথা রয়েছে শাকিব খানের।


Users Today : 72
Users Yesterday : 133
Users Last 7 days : 894
Users Last 30 days : 4947
Users This Month : 334
Users This Year : 13821
Total Users : 535141
Views Today : 127
Views Yesterday : 191
Views Last 7 days : 1434
Views Last 30 days : 7553
Views This Month : 518
Views This Year : 22401
Total views : 812516
Who's Online : 0