০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জীবনের সেরা সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

শেরপুর নিউজ ডেস্ক:

নিক জোনাসের নতুন অ্যালবাম ‘সানডে বেস্ট’ প্রকাশের পর সংগীত জগতে দারুণ সাড়া ফেলেছে। ভক্তদের পাশাপাশি আবেগঘনপ্র্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু শুভেচ্ছাবার্তাই নয়, নিকের প্রতি ভালোবাসার সেই পোস্টে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়ে দিলেন, তার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা। শুরুতেই প্রিয়াঙ্কা লেখেন, ‘নিজের জন্য এমন একজনকে খুঁজে নিও, যে শুধু ভালোবাসবে বা সম্মান করবে তা নয়, বরং তোমাকে অমূল্য ধন হিসেবে আগলে রাখবে। সেই সঙ্গে তা প্রকাশ করতে কখনো ভয় পাবে না। আমি ভীষণ কৃতজ্ঞ, এই মহাবিশ্ব আমাকে তোমার (নিক) কাছে এনে দিয়েছে। তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত। তোমার অসীম প্রতিভা আমাকে বিস্মিত করে। তুমি আমার দেখা সবচেয়ে সৎ ও আন্তরিক মানুষ।’ প্রায় পাঁচ বছর পর ‘সানডে বেস্ট’ নিক জোনাসের প্রথম একক অ্যালবাম। এর আগে তিনি ভাইদের সঙ্গে একটি স্টেডিয়াম ট্যুর শেষ করেন। অ্যালবামটির লিড সিঙ্গেল ছিল ‘গাট পাঞ্চ’, যা প্রকাশের পরই ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলে।

নতুন অ্যালবাম প্রকাশের পর স্বামীকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা লেখেন, ‘সবচেয়ে সুন্দর বিষয় হলো-এটা কোনো প্রচেষ্টা নয়, এটাই তুমি। নিজের ভেতরের অনুভূতিগুলো এতটা খোলামেলাভাবে বিশ্বের সামনে তুলে ধরতে পারে শুধু একজন আত্মবিশ্বাসী ও নিরাপদ মানুষই। এটা করতে সাহস লাগে এবং নিক সেই সাহস দেখিয়েছে। বিষয়টি সত্যিই গর্বের।’

পোস্টে নিজেদের পুরোনো ছবি পোস্ট করা নিয়েও কথা বলেছেন প্রিয়াঙ্কা। নিককে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘তুমি প্রতিদিন আমার হাসির কারণ। আমার হয়ে থাকার জন্য ধন্যবাদ। এই ছবিগুলো আমাদের শুরুর দিনের, কিন্তু আজও সবকিছু যেন ঠিক গতকালের মতোই মনে হয়।’ সংগীতের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত নিক জোনাস।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

জীবনের সেরা সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

Update Time : ০৬:৫৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬