০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শেরপুরে পিকআপ চালকের হাতে পুলিশ লাঞ্ছিত,চালক গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে গাড়ি রিকুইজিশন করাকে কেন্দ্র করে কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মো. সেলিম মিয়া (৪২) নামের এক পিকআপ চালককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর পৌরসভাধীন কলেজ রোড সংলগ্ন মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত সেলিম মিয়া শেরপুর উপজেলার শ্রীরামপুর পাড়া (পুর্নাতলা) এলাকার মো. আব্দুস সামাদ আব্দুসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মো. সেলিম মিয়ার একটি মিনি পিক-আপ গাড়ি সরকারি ডিউটির জন্য রিকুইজিশন করা হয়। উক্ত গাড়িতে সেলিম মিয়া গত ৩ দিন ধরে নিয়মিত সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার ডিউটি চলাকালীন তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কলেজ রোড এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর অতর্কিত লাঞ্ছিত করেন।

এ সময় বগুড়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট রমজান আলী এবং কনস্টেবল মো. শাহিন উদ্দিন সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা প্রদান করা হয়। বিষয়টি দ্রুত শেরপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে সেলিম মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় সার্জেন্ট রমজান আলী বাদী হয়ে শনিবার শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, “সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।”

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে পিকআপ চালকের হাতে পুলিশ লাঞ্ছিত,চালক গ্রেফতার

Update Time : ০৬:৩৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬