০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শেরপুরে এমপি প্রার্থীরা জনতার মুখোমুখি

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে সুশাসন প্রতিষ্ঠা এবং একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ার লক্ষ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জনগণের সামনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক অঙ্গীকার করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ২টায় শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে এই জনতার মুখোমুখি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রথমেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অংশগ্রহণকারী প্রার্থীরা সুজন প্রণীত একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। অঙ্গীকারনামায় প্রার্থীরা প্রতিশ্রুতি দেন যে, তারা একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধিসহ সব ধরণের আইন মেনে চলবেন। নির্বাচনে কোনো ধরণের পেশিশক্তি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা ভোট কেনাবেচার মতো অনৈতিক প্রক্রিয়ায় তারা জড়াবেন না।

প্রার্থীরা আরও অঙ্গীকার করেন, নির্বাচিত হলে তারা নিজ নিজ দলের ইশতেহার ও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবেন। বিশেষ করে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং মাদক ও সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তারা।

অনুষ্ঠানে প্রার্থীরা উদার রাজনীতির পরিচয় দিয়ে বলেন, নির্বাচনে পরাজিত হলেও তারা জনগণের রায় সানন্দে মেনে নেবেন এবং এলাকার উন্নয়নে বিজয়ী প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করবেন। এছাড়াও তারা সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় নীতিনির্ধারণে ভূমিকা রাখা এবং সংসদ বর্জনের মতো নেতিবাচক সংস্কৃতির বিপক্ষে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন।

সুজন শেরপুর উপজেলা কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. দবিবুর রহমান, ইসলামী আন্দোলনের মীর মো. মাহমুদুর রহমান ও সিপিবির শিপন রবিদাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থীর প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টু, সুজন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন ও শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সরাসরি উপস্থিত থেকে প্রার্থীদের প্রতি বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও প্রশ্ন করেন। প্রার্থীরাও ধৈর্যসহকারে সেসব প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানটি স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে এমপি প্রার্থীরা জনতার মুখোমুখি

Update Time : ০৬:২৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬