০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ক্ষতি কত কোটি টাকা?

শেরপুর নিউজ ডেস্ক:
নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশের ক্ষতি হয়েছে অন্তত ৩০০ কোটি টাকা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা গণমাধ্যমে প্রচারিত তিনশ কোটির পক্ষে একমত নন।

বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম বলেছেন, ‘আর্থিক ক্ষতি বলতে পারেন। সেটা হলো— খেলা চলাকালীন খেলার স্ট্যান্ডিংটা যখন হয়, তখন সেই স্ট্যান্ডিংয়ে বিসিবির একটা অংশ থাকে।’

বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘এটা তো ওরা বলতে পারবে, ওদের কার সঙ্গে কী চুক্তি। এটা খুবই কঠিন, আমার কথা হচ্ছে যে, যাদের স্পন্সর আছে, ওদের যে স্পন্সর আছে, ওরাও একটা চিন্তা করেছে হয়তো যে, কেমন ক্রাউড হবে।’

এম নাজমুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপে খেলতে দেয়া হচ্ছে না, এ কারণে আমরা ৩৩০ কোটি টাকা লস করবো, এটা সত্যি নয়। কিছু তো সরাসরি ক্ষতি, আর কিছু সেকেন্ডারি ক্ষতি। সেকেন্ডারি ক্ষতি কত, সেটা এখন বলতে পারবো না।’

ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমি কীভাবে বলবো এটা? কারণ এটা এখনো আমাদের কাছে আসেনি। আমরাও আইসিসির ওই পর্যায়ে যাইনি এখনো। আমার মনে হয়, আমরা আগাম কথা বলছি।’

বাংলাদেশ বরাবরই আইসিসি ইভেন্টে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখে। সেই হিসেবে বোর্ডের ক্ষতি হবে ৯ কোটি ৬৭ লাখ টাকা। গ্রুপপর্ব কিংবা সুপার এইটে বাদ পড়লে ক্ষতির পরিমাণ অবশ্য কমবে।

বিশ্বকাপে না খেলার কারণে ২০২৭ পরবর্তী চক্রে আইসিসি থেকে বিসিবির বরাদ্দ কমতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ক্ষতি কত কোটি টাকা?

Update Time : ০৬:৫৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬