০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সিয়াম-সুস্মিতা ছবি ভাইরাল!

শেরপুর নিউজ ডেস্ক:

ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির ‘রাক্ষস’ সিনেমার শুটিং প্রায় শেষের পথে। প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি আর মাত্র কয়েক দিনের শুটিং আগামী ৫ ফেব্রুয়ারি ইউনিট ঢাকায় ফিরবে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশের অংশের শুটিং শেষ হবে। রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত এ সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর মধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে একটি রোমান্টিক মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দুজনকে দেখে মনে হচ্ছে, যেন গভীর প্রেমে মগ্ন রয়েছেন এ তারকা জুটি। বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে রহস্যময়ী উত্তর দেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। রসিকতা করে তিনি বলেন, ওরা তো চুটিয়ে ‘প্রেম’ করছেন!

মেহেদী হাসান হৃদয় বলেন, পর্দায় কাজ করার সুবাদে এখন তারা খুব ভালো বন্ধু। ওরা দুজন খুব অল্প সময়েই নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি করে নিয়েছেন। প্রথম দিন থেকেই ক্যামেরার সামনে তারা বেশ সাবলীল, যার ফলে পর্দায় তাদের জুটিও জমে উঠেছে। আর ভাইরাল হওয়া ছবিটি মূলত সিনেমার একটি গানের দৃশ্যের অংশ।

বছরে খুব বেশি সিনেমা না করার নীতি মেনে চলা সিয়াম সাধারণত শুটিং চলাকালীন নিজের লুক প্রকাশ করতে চান না। ‘জংলি’ সিনেমার মতো এবারও তিনি গোপনীয়তা বজায় রাখছেন। তবে ভক্তদের আগ্রহের কথা বিবেচনায় রেখে তিনি নিজেই শ্রীলংকা থেকে নায়িকা সুস্মিতার ছবিটি শেয়ার করে নিয়েছেন। সুস্মিতাকে নিয়ে অভিনেতা সিয়াম আহমেদে বলেন, সুস্মিতা খুব ভালো মেয়ে এবং মিশুক। গত ১৩ দিন ধরে আমরা শ্রীলংকায় শুটিং করছি। কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার।

এ অভিনেতা বলেন, আমরা আপাতত সিনেমার মূল লুক প্রকাশ করছি না। তবে বিভিন্ন গ্রুপে ভক্তদের প্রশ্নের কারণে চমক হিসেবে নায়িকার লুকটি প্রকাশ করা হয়েছে। এটি গানের দৃশ্যের একটি অংশ। সামনে পোস্টার, ট্রেলার ও টিজারে আরও চমক থাকবে বলে জানান সিয়াম আহমেদ।

‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। ছবিতে তাকে একজন আধুনিক, শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। এ বিষয়ে পরিচালক বলেন, সুস্মিতাকে মূলত ড্রামা ও রোমান্টিক দৃশ্যে দেখা যাবে, কোনো অ্যাকশন দৃশ্যে নয়।

সিনেমাটির গল্প সম্পর্কে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘রাক্ষস’ সিনেমা মূলত অন্ধকার জগতের গল্প। এখানে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকবে, যা দেশীয় সিনেমায় সচরাচর দেখা যায় না।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিয়াম-সুস্মিতা ছবি ভাইরাল!

Update Time : ০৬:৫২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬