১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যে কাজ করতে চেয়েও পারছেন না আলিয়া ভাট

শেরপুর নিউজ ডেস্ক:
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সামাজিক মাধ্যমে বেশ সরব আলিয়া ভাট। এরপরও এ অভিনেত্রীর নাকি মাঝে মধ্যেই মনে হয়, তিনি আর সামাজিক মাধ্যম ব্যবহার করবেন না। কিন্তু বারবার এমন ভাবনার পরও কেন তিনি সামাজিক মাধ্যম ব্যবহার করা থেকে সরে আসতে পারছেন না? তা নিয়েই এবার মুখ খুললেন আলিয়া।

এস্কোয়ার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘এমন কিছু দিন আসে যখন আমি ঘুম থেকে উঠে ভাবি, ‘ঠিক আছে, আমার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে ফেলা উচিত। বিশেষ করে রাহার মা হওয়ার পর। এমন অভিনেত্রী হওয়া উচিত, যে কেবল অভিনয় করে। আমি বারবার কথা বলতে পারি না। আমি জানি এটা শুরু থেকেই যারা আপনার পাশে থেকেছেন, তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো একটা বিষয় হবে। আর তাই আমি সেটা করতে পারছি না।’

আলিয়া আরও বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন ধরে রাখার কথা বলতে গেলে, ব্যক্তিগত জীবন এখনো খুবই ব্যক্তিগত রাখতেই পছন্দ করি আমি। কিন্তু এটা খুবই কঠিন। আমার ছবির অ্যালবাম রাহার ছবি দিয়ে ভরা। আমার ছবিগুলো ধরে রাখার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।’

এছাড়া মা হওয়ার পর জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন আলিয়া। এতে তার মানসিকতারও অনেক পরিবর্তন হয়েছে। এর আগে ২০২২ সালে রণবীর-আলিয়ার সংসারে কন্যাসন্তান রাহার জন্ম হয়।

কাজের ক্ষেত্রে, আলিয়াকে কিছুদিন পর ‘আলফা’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ শিরোনামের দুটি ছবিতে দেখা যাবে। অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’তে আলিয়ার সঙ্গে আরও অভিনয় করবেন শর্বরী। অন্যদিকে, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় নায়িকাকে ভিকি কৌশল এবং রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যে কাজ করতে চেয়েও পারছেন না আলিয়া ভাট

Update Time : ০৭:১৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬