Bogura Sherpur Online News Paper

বিনোদন

জুয়েলারি ব্যবসায় নামলেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া

শেরপুর নিউজ ডেস্ক:

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া চলতি বছর বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন। এবং সেসব সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনেতা শাহিদ কাপুর ও অভিনেত্রী তৃপ্তি দিমরির সঙ্গেও ‘ও রোমিও’ সিনেমায় তাকে দেখা যাবে, যা আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বর্তমানে অভিনেত্রীর বহুমুখী ক্যারিয়ার ও নতুন ব্যবসায়িক উদ্যোগের কারণে আলোচনায় রয়েছেন। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে নিজের গহনার ব্র্যান্ড ‘তামান্না ফাইন জুয়েলারি’ উদ্বোধন করেছেন। তার বাবা দীর্ঘদিন এ ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় পারিবারিক অনুপ্রেরণা থেকেই তিনি এ নতুন যাত্রা শুরু করেন।

তামান্না নিজেই এই ব্র্যান্ডের ফাউন্ডার এবং ক্রিয়েটিভ লিড হিসেবে কাজ করছেন। ‘উৎসবের বাইরে’- এই তত্ত্ব মাথায় রেখেই জন্ম হয় ‘তামান্না ফাইন জুয়েলারি’ বলে জানান অভিনেত্রী। কোনো উপলক্ষ্য ছাড়া জুয়েলারিপ্রেমীদের জন্য নিত্যদিনের স্টাইলের জন্যই তামান্না ভাটিয়া এবং তার বাবা সন্তোশ ভাটিয়ার এ যৌথ উদ্যোগ। ডিজাইন, প্রোডাকশন ও রিটেইল সামলাচ্ছেন নিজেরাই।

দুই ধরনের থিম অনুসরণ করে ‘হাফ অ্যান্ড হাফ, দ্য ফ্লিক ও প্লাম্পসিয়াস— এই তিনটি মূল সংগ্রহ প্রকাশ করেছে ‘তামান্না ফাইন জুয়েলারি’। মুম্বাইয়ের জুহুতে খোলা হয়েছে তামান্না ফাইন জুয়েলারির ফ্ল্যাগশিপ স্টোর।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, জুয়েলারি বা অলংকার তার সবসময়ই ভীষণ পছন্দের। কিন্তু সবসময়ই তার মাথায় উপলক্ষ্যের বিষয়টি ঘুরপাক খেত। সেই চিন্তা থেকে তিনি এমন একটি জুয়েলারি ব্র্যান্ড খুললেন, যা প্রতিদিনের ব্যবহারের জন্য ১৪ ও ১৮ ক্যারট স্বর্ণ, প্রাকৃতিক হীরা এবং রত্নপাথর দিয়ে তৈরি করে খুবই আকর্ষণীয় ক্যাজুয়াল জুয়েলারি।

জুয়েলারি হবে এমন, যা একজন মানুষের ব্যক্তিত্বের অংশ হবে, তার মনের ভাব প্রকাশ করবে এবং আর যা একজন মানুষকে পরিপূর্ণ অনুভব করাবে বলে জানান তামান্না ভাটিয়া।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us