০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়া নিয়ে এবার মুখ খুলল স্কটল্যান্ড

শেরপুর নিউজ ডেস্ক:

ইউরোপ বাছাইপর্বে গত গ্রীষ্মে চতুর্থ স্থান অর্জন করায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। ওই বাছাইপর্ব থেকে নেদারল্যান্ডস ও ইতালি দুটি টিকিট নিশ্চিত করায় স্কটল্যান্ড কার্যত ছিটকে যায়।

তবে পরবর্তী ঘটনাপ্রবাহে ভাগ্য বদলায় স্কটিশদের। বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না চাওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপে জায়গা পায় স্কটল্যান্ড।

তাই বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী লিন্ডব্লেড। তিনি বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে। একজন ক্রিকেটার হিসেবে তারা শুধু খেলতেই চায়। কিন্তু কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে।

এগুলো আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে সমাধানের বিষয়।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি সম্মান দেখিয়ে স্কটল্যান্ড ক্রিকেট আইসিসির আনুষ্ঠানিক যোগাযোগের জন্য অপেক্ষা করেছিল বলেও জানান তিনি।

লিন্ডব্লেড আরও বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই, ক্রিকেট আরও বিভক্ত হয়ে পড়ছে না। যদি হয়ও, তাহলে সবাই মিলে সেটা ঠেকানোর দায়িত্ব আমাদেরই।

সহযোগী সদস্য দেশ হিসেবে আইসিসির রাজস্ব বণ্টন কাঠামো থেকে স্কটল্যান্ড বছরে প্রায় ২৭ লাখ পাউন্ড পায়, যা পূর্ণ সদস্য দেশগুলোর তুলনায় অনেক কম। উদাহরণ হিসেবে, ইংল্যান্ড শুধু আইসিসি থেকেই প্রায় ৩ কোটি ৩০ লাখ পাউন্ড পায়, এর বাইরে রয়েছে বিশাল সম্প্রচার আয়।

বিশ্বকাপে অংশগ্রহণ স্কটল্যান্ডের জন্য আর্থিকভাবে গুরুত্বপূর্ণ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তারা পেয়েছিল প্রায় ২ লাখ ৩ হাজার পাউন্ড। তবে এবার শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত হওয়ায় ব্যয়ও বেড়েছে।

ট্রিশা লিন্ডব্লেড জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে তারা সংবেদনশীল ও কূটনৈতিক অবস্থান নিয়েছেন।

এদিকে ইউরোপ বাছাইপর্বে স্কটল্যান্ডের ওপরে তৃতীয় স্থান পাওয়া চ্যানেল দীপপুঞ্জের দল জার্সি নিজেদের বঞ্চিত মনে করতেই পারে। তাই লিন্ডব্লেড ইতিমধ্যে জার্সি ক্রিকেটের কর্মকর্তা সারা গোমারসালের সঙ্গেও কথা বলেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়া নিয়ে এবার মুখ খুলল স্কটল্যান্ড

Update Time : ০৬:৪৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬