০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দাপুটে জয়ে সুপার সিক্সে বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক:
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে পাত্তাই দিল না বাংলাদেশ। ৭ উইকেটের বিশাল ব্যবধানে জিতে সুপার সিক্স নিশ্চিত করলেন আজিজুল হাকিম তামিমরা। শুরুতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ১৯৯ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে ৭ উইকেট ও ৫১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ যুবারা।

এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠেছে বাংলাদেশ। ৩ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ পয়েন্ট। অন্যদিকে ২ ম্যাচে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। আর তিনে নিউজিল্যান্ড ও চারে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

হারারেতে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। প্রথম তিন ওভারেই সাজঘরের পথ ধরেন দুই ব্যাটার। আউট হওয়ার আগে ১ রান করে করেন ওপেনার আমরিন্দার সিং ও দ্বিতীয় উইকেটে খেলতে নামা অর্জুন মহেশ।

দলের চাপ সামলে নেওয়ার চেষ্টা চালান ওপেনার সাহিল গার্গ ও উৎকর্ষ শ্রীভাস্তব। আউট হওয়ার আগে ৩৫ রান করেন সাহিল। আর দলনেতা শ্রীভাস্তবের ব্যাট থেকে আসে ৩৯ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটি খেলেন আদনিত জাম্ব। এছাড়া অদিত কাপ্পা ১৬, শিব সানি ৬, নিতিশ সুদিনি ১৭, আরেপাল্লি ১, সাহির ভাটিয়া ৩ ও আপ্পিদি ০ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইকবাল হোসেন ইমন। আর দুটি করে উইকেট নিয়েছেন তিনজন বোলার।

রান তাড়া করতে নেমে বালো সূচনা পায় বাংলাদেশ দুই ওপেনার মিলে গড়েন ৭৮ রানের জুটি। ৪২ বলে ৪৭ রান করে আউট হন জাওয়াদ আবরার। আর রিফাত বেগের ব্যাট থেকে আসে ৫৫ বলে ৩০ রান।

এদিকে ফিফটি তুলে নেন দলনেতা আজিজুল হাকিম তামিম। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। আউট হওয়ার আগে করেন ৮২ বলে ৮৪ রান। এরপর রিজান হাসানকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন কালাম সিদ্দিকী। ৩০ রানে কালাম ও ২০ রানে রিজান অপরাজিত থাকেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দাপুটে জয়ে সুপার সিক্সে বাংলাদেশ

Update Time : ০৭:০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬