০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

লাল সাজে ভক্তদের নজর কাড়লেন চিত্রনায়িকা শবনম বুবলী

শেরপুর নিউজ ডেস্ক:

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে প্রায়ই আলোচনায় আসেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। বিশেষ করে সামাজিক মাধ্যমে নিজেকে নান্দনিক রূপে মেলে ধরেন নায়িকা। এবারও তার ব্যতিক্রম ঘটল না; লাল পোশাকে এবার ভক্তদের নজর কাড়লেন নায়িকা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করেছেন এই নায়িকা। যেখানে বুবলীকে দেখা গেছে একদমই ভিন্ন এক গ্ল্যামারাস লুকে। ছবিতে দেখা যায়, বুবলীর পরনে গাঢ় লাল রঙের স্টাইলিশ কোট ও প্যান্ট সেট। এর সাথে মাথায় যুক্ত করেছেন কালো রঙের একটি ভিনটেজ হ্যাট, যাতে রয়েছে সাদা মুক্তার কাজ ও পালক।

এছাড়াও বুবলীর মেকআপ ও গয়নাতেও ছিল আভিজাত্যের ছোঁয়া। কানের দুল হিসেবে তিনি বেছে নেন বড় পাথরের লাল দুল। নানা ভঙ্গিতে, যেমন ঠোঁটে আঙুল দিয়ে পোজ দিতে দেখা গেছে।

ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, লাল শুধু একটি রঙ নয়, এটি একটি অ্যাটিটিউড; এটি একটি গল্প, এটি একটি শিল্প যা সবাই বোঝে না।

এদিকে, পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠেছে তার মন্তব্য ঘর। ভক্তরা তার এই আধুনিক সাজের বেশ প্রশংসা করছেন।

বর্তমানে বুবলী অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কাজের ফাঁকে নায়িকার ফ্যাশন সেন্স বরাবরের মতোই ভক্তদের মাঝে নজর কাড়ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

লাল সাজে ভক্তদের নজর কাড়লেন চিত্রনায়িকা শবনম বুবলী

Update Time : ০৬:৪৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬