০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সব ছাড়ার ঘোষণা দিলেন নেহা কক্কর!

শেরপুর নিউজ ডেস্কঃ

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের জীবন ও কাজ, দুদিক থেকেই বিরতি নেওয়ার ঘোষণা দেন গায়িকা নেহা কক্কর। তবে পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেগুলো মুছে ফেলেন তিনি!

সাম্প্রতিক সময়ে ‘ক্যান্ডি শপ’ গানকে ঘিরে তীব্র ট্রলিং ও সমালোচনার মুখে পড়ার কয়েক সপ্তাহ পরই এই ঘোষণা দিলেন নেহা। তিনি জানান, ব্যক্তিগত ও পেশাগত—উভয় জীবন থেকেই তিনি কিছু দিনের জন্য সরে যাচ্ছেন। এমনকি তিনি আদৌ ফিরবেন কিনা, সে বিষয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে সোমবার নেহা লেখেন, ‘এই মুহূর্তে আমার যতটা সম্ভব মনে হচ্ছে—সবকিছু থেকেই বিরতি নেওয়ার সময় এসেছে। দায়িত্ব, সম্পর্ক, কাজ—সব কিছু থেকে। আমি ফিরবো কিনা, সেটাও নিশ্চিত নই। ধন্যবাদ।’

এরপর আরেকটি স্টোরিতে তিনি পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করেন তার ছবি বা ভিডিও না তুলতে। সেখানে তিনি লেখেন, ‘আমি পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করছি, দয়া করে আমাকে একেবারেই ফিল্ম করবেন না। আমার ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন, আমাকে এই পৃথিবীতে একটু স্বাধীনভাবে বাঁচতে দিন। কোনও ক্যামেরা নয়, প্লিজ! শান্তির জন্য এটুকুই আপনাদের কাছ থেকে আমার ন্যূনতম চাওয়া।’

তবে এই দুটি স্টোরিই কিছুক্ষণের মধ্যে নেহা কক্করের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে মুছে যায়।

উল্লেখ্য, কয়েক মাস আগে নেহা কক্কর ও তার ভাই টনি কক্কর তাদের নতুন গান ‘ক্যান্ডি শপ’ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই গানটির নাচের দৃশ্যকে ‘সস্তা’ ও ‘অশালীন’ বলে আখ্যা দেন। পাশাপাশি কে-পপ শিল্পীদের অনুকরণে ব্যর্থ চেষ্টার অভিযোগও তোলা হয় এই ভাই-বোন জুটির বিরুদ্ধে।

জানা দরকার, মাত্র চার বছর বয়স থেকেই পরিবারের আর্থিক সহায়তার জন্য ধর্মীয় অনুষ্ঠানে ভজন গাইতে শুরু করেন নেহা কক্কর। তিনি ইন্ডিয়ান আইডল-এর দ্বিতীয় সিজনে অংশ নিয়ে দশম স্থান অর্জন করেন। পরবর্তীতে ‘আঁখ মারে’, ‘দিলবার’, ‘হাউলি হাউলি’, ‘মোরনি বানকে’সহ অসংখ্য জনপ্রিয় হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। বর্তমানে বিভিন্ন সংগীতভিত্তিক রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় দেখা যায় তাকে।

২০২৫ সালে মেলবোর্নে এক কনসার্টে মঞ্চে কেঁদে ফেলেন নেহা, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নতুন করে আলোচনায় আসেন তিনি। অভিযোগ ছিল, তিনি অনুষ্ঠানে প্রায় তিন ঘণ্টা দেরিতে পৌঁছান, যার ফলে দর্শকদের একাংশ অসন্তোষ প্রকাশ করেন। পরে নেহা দাবি করেন, আয়োজকরাই ঘটনার বর্ণনা বিকৃত করেছেন।

নেহা কক্কর ২০২০ সালে গায়ক রোহনপ্রীত সিংকে বিয়ে করেন।

সব মিলিয়ে সব ছেড়ে হঠাৎ তার এই অন্তরালে ফেরার কারণ গবেষণায় ব্যস্ত নেটাগরিকরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

সব ছাড়ার ঘোষণা দিলেন নেহা কক্কর!

Update Time : ০৯:১৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬