১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে?

শেরপুর নিউজ ডেস্ক:
২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১ জানুয়ারির মধ্যে, জানাচ্ছে ক্রিকইনফো।

আইসিসির সঙ্গে আলোচনায় এই সময়সীমার কথা বিসিবিকে জানানো হয়েছে। শনিবার ঢাকায় আইসিসি ও বিসিবির বৈঠকে বিষয়টি উঠে আসে।

বিসিবি আবারও আইসিসিকে জানিয়েছে যে তারা বিশ্বকাপে খেলতে চায়। তবে তারা ভারতে খেলতে রাজি নয়। বিসিবির দাবি, নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ আছে। তাই তারা শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চায়। শ্রীলঙ্কা এই বিশ্বকাপের সহ-আয়োজক।

আইসিসি এখনো মূল সূচি বদলাতে রাজি হয়নি। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা ভারতে। আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই।

আইসিসির পাঠানো নিরাপত্তা প্রতিবেদনে ভারতের সামগ্রিক ঝুঁকির মাত্রা মাঝারি থেকে কিছুটা বেশি বলা হয়েছে। তবে কোনো দলের জন্য আলাদা হুমকির কথা উল্লেখ নেই।

সূচি অনুসারে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি হবে কলকাতায়। পরের দুই ম্যাচও কলকাতায়। শেষ গ্রুপ ম্যাচ হবে মুম্বাইয়ে।

বিসিবি চেয়েছিল আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদল করতে। আয়ারল্যান্ড তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। তবে আইসিসি এই প্রস্তাবে সম্মতি দেয়নি, জানিয়েছে ক্রিকবাজ। আইসিসি এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

এই বিরোধের শুরু হয় আইপিএল ২০২৬ নিয়ে। উগ্রবাদী গোষ্ঠীর চাপে নিরাপত্তার অজুহাতে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। এরপর বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে সরকার। এরপরই বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানায়, তারা ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। সেই অবস্থানেই এখনো রয়েছে বিসিবি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে?

Update Time : ০৬:১৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬