১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এমবাপ্পের পেনাল্টিতে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ

শেরপুর নিউজ ডেস্ক:

লা লিগায় লেভান্তের বিপক্ষে বিপদেই পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে খেলা হলেও মনে হচ্ছিল প্রতিপক্ষের ঘরে বুঝি খেলা হচ্ছে, তার কারণটা হলেন সমর্থকরা! শেষ পর্যন্ত অবশ্য কাজটা ঠিকই সেরে নিয়েছে রিয়াল। আজ শনিবারের ম্যাচে ২-০ গোলে জেতে তারা। এই জয়ে শীর্ষের আরও কাছে পৌঁছাল মাদ্রিদ।

প্রথমার্ধে রিয়াল ছিল বেশ নিষ্প্রভ। আক্রমণে ধার ছিল না। গোলের মতো সুযোগও তৈরি হয়নি। গ্যালারিতে হতাশা দেখা যায়। সমর্থকরা খেলোয়াড়দের দুয়ো, আর সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে একের পর এক দুয়ো দিতেই থাকেন।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের ছবি। পেনাল্টি পায় রিয়াল। কিলিয়ান এমবাপ্পে সামনে এসে ঠান্ডা মাথায় গোল করেন। এই গোল দলকে আত্মবিশ্বাস দেয়।

এরপর কর্নার থেকে দ্বিতীয় গোল আসে। রাউল আসেনসিও ঠিক জায়গায় ছিলেন। তিনি গোল করে জয় নিশ্চিত করেন।

এই জয়ের পর লিগ টেবিলে বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রইল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা আগামীকাল রাত ৯টায় সোসিয়েদাদের মুখোমুখি হবে। ওই ম্যাচের দিকেই তাকিয়ে আছে মাদ্রিদ শিবির।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

এমবাপ্পের পেনাল্টিতে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ

Update Time : ০৭:২১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬