০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বার্ষিক আয়ের তালিকায় আবারও শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো

শেরপুর নিউজ ডেস্ক:

মাঠে বয়স অনেকের কাছেই কেবল একটি সংখ্যামাত্র- কথাটি আবারও সত্য প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পর্তুগিজ এই সুপারস্টার।

আয়ের দিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও পেছনে ফেলেছেন তিনি। রোনালদোর বার্ষিক আয় ২৬০ মিলিয়ন ডলার, যেখানে মেসির আয় ঠিক তার অর্ধেক।

২০২৬ সালের শুরুতেই ক্রীড়া জগতের আর্থিক চিত্র প্রকাশ করেছে বিশ্বখ্যাত স্পোর্টস বিজনেস ওয়েবসাইট স্পোর্তিকো। আটটি ভিন্ন খেলার একশ তারকাকে নিয়ে তৈরি এই তালিকায় আবারও শীর্ষে জায়গা করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে যেমন তিনি রাজা, অর্থের দুনিয়াতেও যেন তার রাজত্ব অটুট।

রোনালদোর আয়ের বড় অংশই আসে সৌদি ক্লাব আল-নাসর থেকে পাওয়া বেতন বাবদ, যার পরিমাণ প্রায় ২০০ মিলিয়ন ডলার। পাশাপাশি মাঠের বাইরের বিজ্ঞাপন ও স্পনসরশিপ থেকে আরও ৬০ মিলিয়ন ডলার যোগ হয়েছে তার আয়ে।

সবচেয়ে বড় চমক দিয়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। শুধু রিংয়ে লড়াই করেই তিনি প্রতি ম্যাচে ৩৫ থেকে ৫০ মিলিয়ন ডলার আয় নিশ্চিত করেন। এর বাইরে মেক্সিকোজুড়ে তার নিজস্ব গ্যাস স্টেশন নেটওয়ার্ক ‘ক্যানেলো এনার্জি’, যা বর্তমানে শতাধিক স্টেশনে বিস্তৃত।

ইন্টার মিয়ামির অধিনায়ক লিওনেল মেসি তালিকার তৃতীয় অবস্থানে আছেন ১৩০ মিলিয়ন ডলার আয় নিয়ে। তবে রোনালদোর সঙ্গে তার আয়ের ব্যবধান এখনও বেশ বড়।

ফুটবলারদের মধ্যে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন আরও একজন—১১৫ মিলিয়ন ডলার আয় করে সপ্তম স্থানে রয়েছেন করিম বেনজেমা। এছাড়া কিলিয়ান এমবাপ্পে ৯৫ মিলিয়ন ডলার নিয়ে আছেন দ্বাদশ স্থানে এবং আর্লিং হালান্ড ৭৭.৯ মিলিয়ন ডলার আয় করে অবস্থান করছেন ১৮ নম্বরে।

সব মিলিয়ে আটটি ভিন্ন খেলার তারকাদের নিয়ে তৈরি এই তালিকার শীর্ষ ১০০ অ্যাথলেটের মোট আয় ছাড়িয়েছে ৬ বিলিয়ন ডলার। তবে এত কিছুর মাঝেও শীর্ষে রয়েছেন সেই একজনই—ক্রিশ্চিয়ানো রোনালদো। পথ বদলালেও রাজত্ব এখনও তার দখলেই।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বার্ষিক আয়ের তালিকায় আবারও শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো

Update Time : ০৬:৩১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬