০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ক্রিকেট বিশ্বকাপে ভেন্যু অনিশ্চিত!

শেরপুর নিউজ ডেস্ক:

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আলোচনা চলমান। এখনো চূড়ান্ত হয়নি, বিশ্বকাপে বাংলাদেশের খেলা কোথায় হবে।

আইসিসি ও বিসিবি দুই পক্ষের মাঝে আলোচনাতে আসেনি সমাধান। যদিও এমন পরিস্থিতি টাইগার ক্রিকেটারদের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় বাধা হবে না বলেই মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মঙ্গলবার বলেন, ‘প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমাদের কাজ ক্রিকেট খেলা। যেটাই হোক তা তো আর খেলোয়াড়দের হাতে নেই। তাদের কাজ শুধু চিন্তা করা আমরা যখন খেলবো তখন শুধু ক্রিকেট নিয়ে চিন্তা করবো এবং সেটাতেই ভালো করার চেষ্টা করবো।’

সুমন বলেন, ‘ছয় মাস ধরে তো টিম হিসেবেই খেলছি। দলটা তো এমন না নতুন হয়ে গেছে। আমরা আমাদের ক্রিকেটটা এখন ভালো বুঝছি। কন ফরম্যাটে হলে সাকসেস পাওয়া যায় কিংবা আমাদের ব্র্যান্ড অব ক্রিকেটটা টি-টোয়েন্টিতে কি হবে সেটা মনে হয় দলটা ধরতে পেরেছে। এটা অবশ্যই এমন কিছু না যেটা আমরা প্রত্যাশা করি। যখন আমরা বিশ্বকাপে যাবো তখন এ জিনিসটা মাথায় থাকা উচিত না।’

হাবিবুল বাশার সুমন আস্থা রাখছেন বিসিবির নেতৃত্বে। সব জটিলতা কাটিয়ে বিশ্বকাপে ভালোভাবেই অংশ নেবে লিটন দাসের দল।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ক্রিকেট বিশ্বকাপে ভেন্যু অনিশ্চিত!

Update Time : ০৬:২৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬