১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সাবেক এমপি বাবলু ও তার স্ত্রী’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শেরপুর নিউজ ডেস্ক:

তথ্য গোপন করে জ্ঞাত আয় বর্হিভুতভাবে ১ কোটি ২ লাখ ৬ হাজার ২৯৩ টাকার মুল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য মো: রেজাউল করিম বাবলু (৬৩) এবং তার স্ত্রী বিউটি খাতুন (৫৫) এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে দুদক’র অভিযোগপত্র বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে গ্রহণ করা হয়েছে।

সেই সাথে ওই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারির আদেশ দেয়া হয়েছে। গত ৫ জানুয়ারি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির ওই আদেশ দেন। উল্লেখ্য, দুদক হতে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাবলু এবং তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে দুদক হতে পৃথক পৃথকভাবে তাদের সম্পদ বিবরনী দাখিলের জন্য নোটিশ জারি করা হয়।

ওই নোটিশ প্রাপ্তির পর মো. রেজাউল করিম বাবলু এবং তার স্ত্রী বিউটি খাতুন পৃথকভাবে তাদের সম্পদের বিবরণী দুদক বগুড়া জেল কার্যালয়ে দাখিল করেন। উক্ত সম্পদ বিবরনী দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে যাচাই ও অনুসন্ধান করে দুদক জেলা কার্যালয় বগুড়ার তৎকালীন উপ পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদি হয়ে ২০২৪ সালের ২৫ মার্চ জেলা কার্যালয়ে জ্ঞাত আয় বহির্ভুতভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনে ওই দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটি প্রথমে দুদক বগুড়া জেলা কার্যালয়ের এডি তারিকুর রহমান এবং তিনি অন্যত্র বদলী হলে মামলাটির তদন্তভার এডি জহিদুল আসলামের উপর অর্পণ করা হয়। এডি জাহিদুল ইসলাম তদন্তশেষে ওই আসামিদের বিরুদ্ধে তথ্য গোপন করে জ্ঞাত আয় বর্হিভুতভাবে ১ কোটি ২ লাখ ৬ হাজা ২৯৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় দুনীতি দমন কমিশন আইনে গত ডিসেম্বর মাসে সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে ওই পলাতক ওই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারির জন্য প্রার্থনা করা হয়। আসামি মো. রেজাউল করিম বাবলু শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর আকন্দপাড়ার মৃত ময়েন উদ্দিন গোলবাগীর ছেলে।

এছাড়াও তথ্য গোপন করে জ্ঞাত আয় বর্হিভুতভাবে অবৈধ ৭৭ লাখ ৩৮ হাজার ২৭৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনে দায়েরকৃত অপর মামলায় সাবেক ওই সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলু’র বিরুদ্ধে দুদক কর্তৃক দাখিলী অভিযোগ পত্র গ্রহণ করে আভিযোগ আমলে গ্রহণ করে স্পেশাল জজ আদালত কর্তৃক আসামি বাবলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারির আদেশ দেয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি বাবলু ও তার স্ত্রী’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Update Time : ০৬:৫৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬