১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শেরপুরে উপজেলা ও শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

শেরপুর নিউজ ডেস্ক:

দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো বগুড়ার শেরপুর উপজেলা ও শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটি। আহসান হাবীব আরমানকে আহ্বায়ক এবং শাহাদাৎ হোসেনকে সদস্য সচিব করে ৮৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে ছাত্রদল বগুড়া জেলা শাখার প্যাডে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও ১৪ বছর পর ঘোষণা করা হলো শেরপুর পৌর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি। নাসিফ ওয়াহিদ প্রান্ত আহ্বায়ক ও রাকিবুল হাসান রাব্বিকে সদস্য সচিব করে ৪০ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ স্বাক্ষরকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (৭ জানুয়ারি) এই কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নতুন কমিটি আসায় শেরপুর উপজেলার সাধারণ ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে উপজেলা ও শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

Update Time : ০৬:৫৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬