০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বদলগাছীতে

শেরপুর নিউজ ডেস্ক:
নওগাঁর বদলগাছীতে বুধবার (৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলায় হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

এখন ৩২ জেলায় শৈত্যপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, কক্সবাজারের টেকনাফে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের তাপমাত্রার বড় ব্যবধান দেখা যায়।

গত তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিকভাবে কমেছে। সোমবার রাজশাহীতে ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার নেমে আসে ৭.০ ডিগ্রিতে, আর আজ নওগাঁয় রেকর্ড হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে কুয়াশা কম থাকলেও গতকালের তুলনায় তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি কমেছে।

আবহাওয়াবিদদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু, ৬.১ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৪.১ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, জানুয়ারি মাসে একটি তীব্র শৈত্যপ্রবাহসহ অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বদলগাছীতে

Update Time : ০৬:১৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬