০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন হচ্ছে!

শেরপুর নিউজ ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে সূচি পরিবর্তনের কাজ শুরু করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

আগের সূচি অনুসারে ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা ছিল বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার কথা ছিল টাইগারদের। ১৬ ফেব্রুয়ারি গ্রুপপর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশ খেলার কথা নেপালের বিপক্ষে।

বাংলাদেশের এই ৪ ম্যাচ শ্রীলংকায় চলে গেলে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। শ্রীলংকা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, জিম্বাবুয়ে—‘বি’ গ্রুপে পড়েছে এই পাঁচ দল। শ্রীলংকা আয়োজক হওয়ায় ঘরের মাঠেই গ্রুপ পর্বের চার ম্যাচ খেলবে। বাকি চার দলের ম্যাচগুলোর কিছু অংশ ভারতে হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত শুক্রবার বাংলাদেশ দলের তারকা পেস বোলার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়। একজন ক্রিকেটারকে যখন নিরাপত্তা দিতে পারছে না, সেক্ষেত্রে পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেবে—এটা নিয়েই আলোচনা চলছে কয়েক দিন ধরে।

নিরাপত্তাজনিত কারণে বিসিবি যে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে চিঠি দিয়েছে, সেটা যৌক্তিক মনে করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ভারতের মতো এত বড় একটা দেশে আপনি যদি একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারেন,তাহলে বিশ্বকাপে ৩০ সদস্যের বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে। সেখানে খেলোয়াড় যাবে, আমাদের সাংবাদিক ভাইয়েরা যাবেন এবং অনেক ভক্ত-সমর্থক আছেন, যেহেতু কলকাতায় খেলা পড়েছে। তাঁরা (ভক্ত-সমর্থক) যেতে চাইবেন। এত মানুষের নিরাপত্তা কীভাবে দেবেন?

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে মারা গেলেন অপর বন্ধু

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন হচ্ছে!

Update Time : ০৬:২৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬